নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক বাঁচলে দেশ বাঁচবে : দুলু

নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল এবং কৃষিই আমাদের একমাত্র ভরসা। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করতে প্রায় পঞ্চাশ বছর আগে দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে এই খাল খনন কে অত্যন্ত গুরুত্ব দিয়ে আবার নতুন করে খাল খনন শুরু করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে একসময় মাত্র একটা ফসল হতো। এখন যে ৩টা ফসল উৎপাদন হচ্ছে, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এ অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ, খাল খনন অব্যাহত থাকবে।

হুইপ বলেন, বাংলাদেশে খরার সময় এখন পানি নাই, ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ, পানি নাই, হাহাকার অবস্থা। এগুলো থেকে মুক্তির জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন শুরু করেছেন। এ খাল খননের মাধ্যমে পানিকে রিজার্ভ রেখে কৃষকের ভাগ্যকে পরিবর্তন করবে বলে আমি মনে করি।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X