সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেট, পিডিবি কর্মকর্তার সঙ্গে মিফতাহ সিদ্দিকীর বৈঠক

লোডশেডিংয়ের কারণ, বিদ্যুৎ ঘাটতির পরিমাণ এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে পিডিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা
লোডশেডিংয়ের কারণ, বিদ্যুৎ ঘাটতির পরিমাণ এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে পিডিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা

সিলেট বিভাগজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শহর এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট এবং গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এই সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে যান। এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে লোডশেডিংয়ের কারণ, বিদ্যুৎ ঘাটতির পরিমাণ এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মিফতাহ সিদ্দিকী বলেন, বর্তমানে সিলেটের সব এলাকায় ১০-১৫ মিনিট পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার অনেক এলাকায় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। পাশাপাশি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিনি লোডশেডিংকে একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দিয়ে বলেন, আগে থেকেই সময়সূচি জানিয়ে দিলে মানুষ ও ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে পারবেন।

তিনি আরও বলেন, সন্ধ্যার গুরুত্বপূর্ণ সময়ে বিশেষ করে বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে লোডশেডিং না রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত, যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন।

এ সময় বিদ্যুৎ বিভাগ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সিলেটবাসীকে ধৈর্য ধারণ করে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান মিফতাহ সিদ্দিকী।

সিলেটেই শুধু নয় বিভাগের বিভিন্ন উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে কিছু সময় পরপর বিদ্যুৎ এলেও গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় দিনে-রাতে মিলিয়ে ১০ থেকে ১১ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ।

সিলেটে ঘনঘন লোডশেডিংয়ের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী ইমাম হোসেন কালবেলাকে বলেন, প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ আমরা পাচ্ছি। তীব্র গরমের কারণে চাহিদাও বেড়ে গেছে। এরমধ্যে প্রতিদিন ঝড়বৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে বিদুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।

তিনি বলেন, গ্রাহকরা যতটুকু প্রয়োজন ততটুকু যেন ব্যবহার করেন। দেখা যায় অপ্রয়োজনীয় লাইট ফ্যান ব্যবহার করেন। এ কাজটা করা যাবে না। অনেকে বলেন, বিদ্যুৎ বিল আমি দিই যা ইচ্ছা তাই ব্যবহার করব। এ মানসিকতা পরিহার করতে হবে। সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারলে মানসিক শান্তি পেতেন বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন প্রকৌশলীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X