সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত আম জব্দ

জব্দ আমগুলো নষ্ট করে দেওয়া হয়। ছবি : সংগৃহীত
জব্দ আমগুলো নষ্ট করে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অপরিপক্ব ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে পরে সেগুলো ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান জানান, অভিযানে ঢাকাগামী একটি পিকআপ গাড়ি থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, প্রায় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমগুলো কৃত্রিমভাবে পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছিল।

তিনি আর জানান, অভিযানকালে আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরে জব্দ আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়। ভেজাল ও ক্ষতিকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X