রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে সন্ধ্যা ৭টার পর মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাঙামাটিতে এখন থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) সৈয়দ আবু হুরাইরা স্বাক্ষরিত গত ১২ এপ্রিলের একটি বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।

* শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

* বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসা নির্দেশনার আলোকে সব ধরণের প্রদর্শনী, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোকসজ্জা পরিহার করতে হবে।

* বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সাশ্রয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

* যেকোনো ধরনের অননুমোদিত বা অবৈধ মেলা অবিলম্বে বন্ধ করতে হবে।

প্রশাসনের নির্দেশনার পরপরই শহরের রিজার্ভ বাজার, বনরুপা, ভেদাভেদী ও তবলছড়ি এলাকার ব্যবসায়ীরা তা মেনে চলতে শুরু করেছেন। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর মার্কেটগুলোতে বেচাকেনা বন্ধ হতে দেখা গেছে।

তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সময়ের ব্যাপারে কিছুটা শিথিলতার দাবি তোলা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সন্ধ্যা ৭টা খুবই অল্প সময় হয়ে যায়। তাই সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে বন্ধের সময়সীমা রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করার জন্য তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, সাত দিনে ৭ খুন

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

১০

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

১১

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১২

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

১৩

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

১৪

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১৫

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১৬

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১৭

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৮

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৯

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

২০
X