বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক হাসান আলী। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবক হাসান আলী। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান আলী উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ গাঁওপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য তার মা রাজশাহীতে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার সকালে প্রতিবেশী হাসান আলী ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাসান আলী দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীর মা রাজশাহী থেকে ফিরে ঘটনাটি জানতে পারেন এবং ওই দিনই (বুধবার) বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

১০

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

১১

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পেতে পারেন যারা

১২

বাজেট ২০২৬-২৭ / ধনীদের ওপর বাড়ছে করের চাপ, ৩ কোটির বেশি আয়ে কর ৩৫ শতাংশ

১৩

মিয়ানমারে মার্কিন কূটনীতিকের রহস্যজনক মৃত্যু, আটক থাই নারী

১৪

স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৫

বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

১৬

বাজেটে ব্যবসা শুরু-পরিচালয় বড় সংস্কার, ৭ দিনে মিলবে লাইসেন্স 

১৭

পবিত্র কোরআনে বাজেটের ধারণা

১৮

মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

১৯

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

২০
X