দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তেল পাম্পে জরিমানা করায় ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা। ছবি : কালবেলা
ইউএনওর ওপর হামলা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও জানা গেছে। এ ঘটনায় ওই আনসার সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে তেল পাম্পে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আরোহীকে জরিমানাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, জ্বালানি তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। কিন্তু লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। এতে বৈধ কাগজপত্র থাকা চালকরা তেল পেতে বঞ্চিত হন এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি জানায়।

খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে যান ইউএনও সবুজ কুমার বসাক। তিনি কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগ করার নির্দেশ দেন। পরে দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন। এরপরই হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল তেল পাম্পে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এ সময় ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্যের সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত ওই আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন ইউএনও। পরে দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কাগজপত্রবিহীন চালকদের লাইন ছাড়তে বলায় এবং দুইজনকে জরিমানা করায় হামলার ঘটনা ঘটে। আমার নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, জান্নাতুল মাওয়া পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ থাকবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১০

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১১

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১২

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৩

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

১৪

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

১৫

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

১৬

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১৭

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১৮

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১৯

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

২০
X