জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙন রোধে ব্যয় নয়, জীবন রক্ষাই অগ্রাধিকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধ সংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা
পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধ সংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা

বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি নিতে মাঠে নেমেছে সরকার। ভাঙন প্রতিরোধে ব্যয়ের চেয়ে মানুষের জীবন ও বসতভিটা রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে জাজিরা উপজেলার পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধ সংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাঙন রোধে কত টাকা খরচ হচ্ছে সেটি মুখ্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের জীবন ও বসতি রক্ষা করা।’

তিনি জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে যেন বর্ষা মৌসুমে শরীয়তপুরে কোনো ঘর নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

জানা গেছে, অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের অংশ হিসেবে পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

এ সময় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করে বলেন, স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১০

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১১

দেশে ফের ভূমিকম্প

১২

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১৩

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৪

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৬

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৭

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৮

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৯

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

২০
X