ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি ঘর । ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি ঘর । ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। ঘণ্টাব্যাপী ঝড়ে গাছ উপড়ে পড়া, অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্তসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে আচমকা শুরু হয় এই ঝড়। মুহূর্তেই তীব্র বাতাস ও বজ্রপাত পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে। প্রায় এক ঘণ্টা ধরে চলে ঝড়ের তাণ্ডব। পরে কিছুটা কমলেও দফায় দফায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে, যা মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায়। ইতোমধ্যে কয়েকটি বসতঘর আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কৃষকদের ক্ষেতের ভুট্টাসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে।

ঝড়ের তীব্রতায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে রাতভর অন্ধকারে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ এমন তীব্র ঝড়ের কারণে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি মানুষ। অনেকেই পুরো সময় ঘরের ভেতরে আতঙ্কে অবস্থান করেন।

এদিকে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে ইতোমধ্যে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া হবে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জানান, শনিবার আকস্মিক ঝড় ও শীলা বৃষ্টিতে কিছু এলাকায় ফসল নষ্ট হয়েছে। আবার রোববার রাতে ব্যাপক ঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। এতে ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকেও ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায়। ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

টানা দুই দিনের ঝড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, মৌসুমের এই সময়ে কালবৈশাখীর প্রবণতা বাড়তে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ভৈরবে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১০

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১১

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১২

দেশে ফের ভূমিকম্প

১৩

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১৪

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৫

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৭

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৮

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৯

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

২০
X