গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে ফেলে যায় দুর্বৃত্তরা।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য শজিমেকে নেওয়া হয়।

মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ে সকাল ৯টায় স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বিকেল ৩টা পর্যন্ত যখন আমার মেয়ে বাড়িতে ফিরে না আসে তখন তার সহপাঠীদের জিজ্ঞেস করি কিন্তু তারা কিছু বলতে পারে না। বিকেল ৫টার দিকে খবর পাই আমার মেয়ে রাস্তার পাশে ঝোপের ভিতর পড়ে আছে।’

স্থানীয়রা জানান, বিকেলে পথচারীরা মেয়েটিকে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দিলে তারা মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শজিমেক হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ওই ছাত্রী বলেন, ‘রাস্তা থেকে দুটি ছেলে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে গাইবান্ধা মোড়ের দিকে নিয়ে গিয়ে জোরপূর্বক চেতনানাশক জাতীয় ওষুধ খাওয়ায়। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর কিছু মনে নেই। পরে যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি এবং উঠতে পারছি না।’

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে দ্রুতই আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X