মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

মিরসরাইয়ে প্রকল্প উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
মিরসরাইয়ে প্রকল্প উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

শেখ হাসিনা আজ বিশ্ব পরিমণ্ডলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছেন। তার হাতে দেশ আছে বলেই এ দেশের মানুষ নিরাপদে আছে। নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি। সংবিধান মেনে যথা সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মিরসরাইয়ের জোরারগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা একাডেমিক ভবন ও ১৪ কোটি টাকা ব্যয়ে বারইয়ারহাট পৌরসভার ১০টি প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুলদের অসংলগ্ন কথাবার্তা দিয়ে কোন কাজ হবে না উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন। এ নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।

দেশের বিভিন্ন অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বিস্ময়। শেখ হাসিনা এ দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচাল করতে বিএনপি- জামায়াত নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূইয়া, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম মাস্টার ও জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১০

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১১

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৩

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৪

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৫

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৮

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৯

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

২০
X