নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে ভাঙন ঝুঁকিতে বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর এলাকায় বারনই নদী। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর এলাকায় বারনই নদী। ছবি : কালবেলা

কয়েক দিনের টানা বৃষ্টিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর এলাকায় বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন ঝুঁকি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর থেকে টানা বৃষ্টিতে সারারাতে বারনই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়েছে।

বারনই নদীর পানি বিপদসীমার ১৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এতে উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর ও পিপরুল মধ্যপাড়া এলাকায় টানা বৃষ্টিতে বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, শ্যামনগর এই স্থানে বন্যা বেশি হলেই বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফাটল ধরে ভাঙন ঝুঁকিতে পড়ে। মাঝে মাঝে পানি উন্নয়ন কর্মকর্তারা বালুর বস্তা ফেলে ও বাঁশের বেড়া দিয়ে ভাঙন ঠেকাতে চেষ্টা করে, কিন্তু স্থায়ীভাবে কোনো কাজ করে না।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, খবর পেয়ে আমি ও নাটোর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ভাঙন ঝুঁকিতে থাকা বাঁধ পরিদর্শন করি। নাটোর পানি উন্নয়ন কর্তৃপক্ষ ও জিও ব্যাগ ফেলে বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় কাজ করবেন এবং উপজেলা এলজিইডি বিভাগ বাঁধের পাকা সড়কে চলাচল স্বাভাবিক রাখতে তা মেরামত করে দিবেন।

এদিকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকাল থেকে ঘর থেকে বের হতেই পারেনি সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, বাজারে দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়ছে তাতে আমরা একদিন খাটতে না পারলে সংসার চালাতে কষ্ট বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X