রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের রাতেই বরের মৃত্যু

নিহত শাকিল। ছবি : কালবেলা
নিহত শাকিল। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় বিয়ের রাতেই বিদ্যুতায়িত হয়ে বর শাকিল হোসেনের (২১) মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ের রাতে বরের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাকিল ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।

নিহত শাকিলের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার বিদিরপুর গ্রামের বুলবুল হোসেনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে শাকিলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেলে বরপক্ষ কনে নিয়ে আসে। সন্ধ্যার পর বর নিজেই বাড়িতে আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন। পরে রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে হাত দেন শাকিল। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।

আলোকসজ্জার বৈদ্যুতিক তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়েছিল বাড়ির বারান্দার গ্রিল। এরপর শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে তার মরদেহ দাফন করা হয়।

শাকিলের মা জান্নাতুল মাওয়া বলেন, আমার একটাই ছেলে। কত শখ করে তার বিয়ে দিলাম। আমার ছেলে, ছেলের বউ বাড়িতে থাকবে। কত আনন্দ করব। আমার আর কিছুই থাকল না। ছোট মেয়েটাকে এখন কী করে সান্ত্বনা দিব আমি। এই মেয়েটার এখন কী হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খুবই ভালো ছেলে ছিল শাকিল। বিয়ের দিন তার এভাবে মারা যাওয়াটা মেনে নেওয়ার মতো না। পুরো গ্রামের মানুষ শোকাহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

কনডেম সেলে কেমন আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই মিন্নি

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

১০

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১১

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

১২

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

১৪

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

১৫

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

১৬

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

১৮

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১৯

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

২০
X