গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

গজারিয়ায় রোববার সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : কালবেলা
গজারিয়ায় রোববার সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় অটোরিকশাচালক ও গ্রামবাসী। রোববার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট থেকে মেঘনা ঘাট বাজার সড়ক অবরোধ করা হয়। দুই ঘণ্টা এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

অটোরিকশাচালকদের এই অবরোধে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো. রিটু প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম ভূঁইয়া।

এ সময় বালুয়াকান্দী ইউপির প্যানেল চেয়ারম্যান মো. রিটু প্রধান বলেন, ‘এ পথে চলাচলরত সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। গতকাল একজন গর্ভবতী নারী অটো থেকে পড়ে গিয়ে এখন মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ‘এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। আমরা সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। আবারও বিষয়টি নিয়ে আলোচনা করব।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X