আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নানা সংকটে জামতৈল রেলস্টেশন

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জামতৈল রেলওয়ে স্টেশনে একমাত্র বিশ্রামাগার। ছবি : কালবেলা
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জামতৈল রেলওয়ে স্টেশনে একমাত্র বিশ্রামাগার। ছবি : কালবেলা

নানা সংকটে সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনটি। এখানকার একমাত্র বিশ্রামাগার বন্ধ, তিনজন টিকেট বুকিং সহকারীর জায়গায় একজন, সরু ফুটওভার ব্রিজে শতশত মানুষ পারাপার, হাতে লিখে টিকেট বিক্রি এমনই নানা সংকট দেখা দিয়েছে।

ট্রেন যাত্রী ফজলুল করিম, আলিফ, আয়শা সিদ্দিকা, মোস্তাক আহমেদ বলেন- একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা হচ্ছে। ডিজিটাল টিকেটিং সিস্টেম চালু না থাকায় আধুনিক যুগে এসেও হাতে লেখা টিকেট কিনতে হচ্ছে। এতে একই টিকেট একাধিক যাত্রীর কাছে বিক্রির মতো ঘটনা ঘটছে। এতে সাধারণ যাত্রীরা ট্রেনে ওঠার পর ভোগান্তীর স্বীকার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জামতৈল স্টেশনে ডিজিটাল টিকেটিং সিস্টেম চালু ও একই টিকেট একাধিক যাত্রীর কাছে যাতে বিক্রি না হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষের নজরদারি কামনা করেন তারা।

জামতৈল রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আনোয়ার হোসেন বলেন, আমি গত ৯ সেপ্টেম্বর এই স্টেশনে যোগদান করেছি। এ স্টেশনে তিনজন বুকিং সহকারী থাকার কথা থাকলেও সব দায়িত্ব আমাকে একাই করতে হচ্ছে। যার কারণে সম্প্রতি ভুলবসত একই আসন দুই যাত্রীর কাছে বিক্রির ঘটনা ঘটেছে।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান জানান, সম্প্রতি জামতৈল স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণসহ নানা উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু স্টেশনের একমাত্র বিশ্রামাগারের বেহাল অবস্থা। যার কারণে সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। স্টেশনে এক বছরের বেশি সময় ধরে পরিচ্ছন্নতা কর্মী নেই। যার কারণে স্টেশনের টয়লেট সহ প্ল্যাটফর্ম ও রেললাইনে আবজর্নায় ভরে থাকে। ট্রেনের যাত্রী সুবিধায় প্ল্যাটফর্মে ১০টি বৈদ্যুতিক পাখা লাগানো হয়। কিন্তু ১০টি পাখার একটি সুইচ হওয়ায় অনেক সময় একটি পাখার প্রয়োজন হলেও ১০টি পাখা একসঙ্গে ঘোরানো হচ্ছে। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে। স্টেশনে অনধিকার প্রবেশ কমানো দরকার। অনধিকার প্রবেশের কারণে ট্রেনের যাত্রীদের মালামাল চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব সমস্যা নিয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বরারর চিঠি পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সরকার (পিপিএম) জানান, জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ছিনতাই রোধে রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে আগের তুলনায় চুরি ছিনতাই অনেক কমেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগারের সমস্যাগুলো আমার জানা ছিল না। যেহেতু নানা সমস্যার কারণে বিশ্রামাগারটি বন্ধ আছে, দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করে বিশ্রামাগারটি চালুর ব্যবস্থা করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে বিভাগের সেতু প্রকৌশলী আব্দুর রহিম জানান, জামতৈল রেলওয়ে স্টেশন একটি জনগুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনের ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়ে থাকে। ফুটওভার ব্রিজটি অনেক সরু ও একসঙ্গে বেশি মানুষ পারাপারে সমস্যা হওয়ায় সমস্যা নিরসনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, জামতৈল স্টেশনে ডিজিটাল টিকেটিং সিস্টেম চালু করতে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বুকিং সহকারী সংকটের কারণে জামতৈল স্টেশনে একজন বুকিং সহকারী দিয়ে কাজ করানো হচ্ছে। নতুন করে নিয়োগ দিলে বুকিং সহকারীর সংকট কেটে যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X