বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

কাঁচা সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে গ্রামের মানুষ। ছবি : কালবেলা
কাঁচা সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে গ্রামের মানুষ। ছবি : কালবেলা

জামালপুর বকশীগঞ্জ উপজেলায় প্রাচীন একটি কাঁচা সড়ক পাকা না হওয়ায় ৮টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের জনসাধারণের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এ ছাড়া বর্ষাকালে এই সড়কের চিত্র আরও বিপদজনক হয়ে ওঠে।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাঁশ কান্দা থেকে কায়স্থ পাড়া একটি কাঁচা সড়ক নির্মাণ হয় প্রায় ৩০ বছর আগে। গ্রামবাসী চলাচল ছাড়াও পাশর্বতী শ্রীবরদী উপজেলার সঙ্গে সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই সড়ক। আট গ্রামের প্রায় ১০ হাজার লোকজনের যাতায়াতের একমাত্র সড়ক এটি। স্কুল কলেজসহ ৪ থেকে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতাযাতের একমাত্র সড়ক। উল্লিখিত ৮টি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য চলাচলের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ ৩০ বছরের এই সড়কটি পাকা ও সংস্কার হয়নি। ফলে সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এর চিত্র আরও বিপদজনক আকার ধারণ করে। তখন ছোট বড় কোনো যানবাহনই চলাচল করতে পারে না। গ্রামবাসী বারবার সড়কটি সংস্কার বা পাকা করণের দাবি করে আসছে। ৩০ বছরেও সেই দাবি পূরণ হয়নি।

এ ব্যাপারে স্থানীয় নীলাক্ষিয়া ইউনিয়নের মেম্বার বাবুল মিয়া জানান, এলাকার মানুষের চলাচলের স্বার্থে সড়কটি পাকাকরণ জরুরি। বারবার বলাও হয়েছে। কিন্তু কাজ হয়নি।

নীলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, সড়কটি পাকা করণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাকাকরণের তালিকাতেও আছে। বরাদ্দ পেলে দ্রুত পাকাকরণের কাজ বাস্তবায়ন শুরু হবে।

বকশীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শামছুল হক জানান, রাস্তাটি পাকাকরণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১০

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১১

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৩

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১৬

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১৭

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৮

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৯

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

২০
X