রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০১:০৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচন

ইভিএম একটি সাজানো গেম : জাপা প্রার্থী স্বপন

অভিযোগ জানাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ছবি : কালবেলা
অভিযোগ জানাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ছবি : কালবেলা

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের জন্য অকেজো ও নষ্ট ইভিএম মেশিন পাঠানো হয়েছে অভিযোগ করে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেছেন, ‘আসলে ইভিএম একটি সাজানো গেম।’

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টায় পর্যন্ত ইভিএম মেশিনে প্রতি ঘণ্টায় মাত্র ১৩-১৫ জন ভোটার ভোট দিতে পেরেছেন। তারপর এই সংখ্যা ১৮-২০ জনে উন্নীত হয়েছে। সেই হিসাবে ভোটের পুরো সময়ে অর্থাৎ ৮ ঘণ্টায় একটি ইভিএম মেশিনে মাত্র গড়ে ১০০ জন ভোটার ভোট দিতে পারবে। আবার অনেক জায়গায় ইভিএম মেশিন নষ্ট হয়ে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এ জন্য প্রথম থেকেই আমরা ইভিএমের বিপক্ষে ছিলাম।’

বুধবার (২১ জুন) বেলা সোয়া ১১টায় কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ইভিএমের ধীরগতির কারণে সকাল ৮টায় যারা ভোট দিতে এসেছিল, তারা এখন পর্যন্ত ভোট দিয়ে ফিরে যেতে পারেনি। আমার প্রশ্ন হলো, তাহলে আমাদের এখানে কেনো রিজেক্টেড ইভিএম দেওয়া হলো। বারবার বলার পরও কোনো প্রতিকার আমরা পাইনি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা তেমন ঘটেনি। তবে ইভিএম মানুষের কন্ট্রোলে চলে, সেহেতু এখানে ভোট কারচুপির একটি আশঙ্কা তো আছেই। কেননা প্রশাসন তাদের, মেশিন তাদের।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী ৬০ শতাংশ ভোট পড়ার বিষয়টি বলেছেন, সেটি আদৌ সম্ভব নয়। কেননা, ভোটাররা ভোট দিতে আসছে, কিন্তু ইভিএমের সমস্যার কারণে ভোট দিতে পারছে না, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অবশ্য তারা ৯০ শতাংশ ভোটও কাস্ট দেখাতে পারেন। কারণ, তাদের হাতেই মেশিন, সবকিছু তারা করছে। সুতরাং সেটি তো তাদের দ্বারা সম্ভব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন মাঠে নেমেছে, তখন তো জয় সুনিশ্চিত ভেবেই নেমেছি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’

বরিশাল-খুলনার ভোটের পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বলেন, ‘বরিশাল ও খুলনা সিটিতে আমরা কী দেখেছি। সেখানে অন্য প্রতীকে ভোট দিচ্ছে, তা যাচ্ছে নৌকায়। রাজশাহীতেও এটি হতেই পারে। তবে এখন পর্যন্ত আমরা এমন পরিস্থিতি পাইনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X