কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা 

মো. মশিউর রহমান রাঙ্গা। পুরোনো ছবি
মো. মশিউর রহমান রাঙ্গা। পুরোনো ছবি

মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও অপর একজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অপরজন হলেন, জাতীয় পার্টির নেতা ও কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

আক্তার হোসেন জানান, মশিউর রহমান রাঙ্গা সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থাকাকালে পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়ে এক কোটি ৭০ লাখ টাকা ঘুষ হিসেবে প্রদান/গ্রহণ করেন। তারা পারস্পরিক যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর, লেনদেনের অপরাধে দণ্ডবিধির ১৬১/১৬৫/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে কমিশন থেকে রাঙ্গার সম্পদের তথ্য যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X