নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়।
বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়।

নোয়াখালীর সেনবাগে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছে এলাকাবাসী। আজ বুধবার সকাল পৌনে ৯টায় কাবিলপুর ইউনিয়নের মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদ সংলগ্ন মাঠে এ নামাজের আয়োজন করা হয়।

নামাজে ইমামতি ও শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহ্তামিম মুফতি নুরুল ইসলাম। দুপুরে ছমিরমুন্সিরহাট বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাজারের ব্যবসায়ী মো. মফিজ উল্যাহ কালবেলাকে জানান, গত কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তার ওপর ঘন ঘন লোডশেডিং মানুষকে অতিষ্ট করে তুলেছে। শেষে বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদি হয়ে ইস্তিস্কার নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নামাজ আয়োজক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী কালবেলাকে জানান, নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করা হয়। এ সময় ছমির মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাধারণ মুসল্লিসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার কালবেলাকে বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে বুধবার অন্য দিনের তুলনায় গরমের মাত্রা কিছু কম আছে। বাতাস প্রবাহিত হওয়ায় লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X