সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে সুপারি গাছ ভেঙে যুবকের মৃত্যু

সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সিলেটের গোলাপগঞ্জে সুপারি গাছে সুপাড়ি পাড়তে গিয়ে গাছ ভেঙে জুন্নাহ আহমদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে জুন্নাহ আহমদ পাশের বাড়িতে সুপারি পাড়তে উঠে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

জুন্নাহ আহমদ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মইয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্র গেছে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে জুন্নাহ আহমদ পাশের বাড়িতে সুপারি পাড়তে গাছে ওঠেন। গাছ ভেঙে নিচে পড়ে যায় জুন্নাহ। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিলেটে নেওয়ার পরামর্শ দেন। পরে সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।

জুন্নাহ আহমদের ভাই হাফিজ জাবের আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, সুপারি পাড়তে গিয়ে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X