কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার বিচার দাবি

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা

কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে ধাওয়া ও হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা।

রোববার (১৫ অক্টোবর) সংগঠন দুটির কেন্দ্রীয় কমিটির নেতারা কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের সঙ্গে তার দপ্তরে দেখা করে এ দাবি জানান। এ ঘটনায় ৪-৫শ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী।

জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে নগরীর ঠাকুরপাড়া এলাকার শ্মশানকালী মন্দিরে বিকেল ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সাংবাদিকদের উদ্দেশে বলেন, কুমিল্লাসহ সারা দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা, মুন্সীগঞ্জের মেয়রের সাম্প্রদায়িক উক্তি এবং সবশেষ কুমিল্লায় সংসদ সদস্যের সাম্প্রদায়িক বক্তব্য—এসবের প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করা লোকদের ওপর বর্বরোচিত হামলা দেশবাসী দেখেছেন। আমরা এসপি ও ডিসির সঙ্গে দেখা করেছি। তাদের দ্রুতই এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। পুলিশ প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, দোষীদের দ্রুতই বিচারের আওতায় নেবেন।

তিনি আরও বলেন, খারাপ লোকদের খারাপ বলেই বিচারের আওতায় আনতে হবে। নতুবা সুন্দর বাংলাদেশ হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য, সাধারণ সম্পাদক শিপন বারৈ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী জানিয়েছেন, গত শুক্রবারের হামলায় জড়িত ৪-৫শ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, জরুরি অবতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১০

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

১১

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১২

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৩

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৪

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৫

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৬

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

১৭

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

১৮

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

১৯

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

২০
X