রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরের দুয়ারে কড়া নাড়ছে শীত

কুয়াশাচ্ছন্ন সকাল। ছবিটি দিনাজপুরের খানসামার হাসিমপুর গ্রাম থেকে তোলা। ছবি : কালবেলা
কুয়াশাচ্ছন্ন সকাল। ছবিটি দিনাজপুরের খানসামার হাসিমপুর গ্রাম থেকে তোলা। ছবি : কালবেলা

কার্তিকের আগমনে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। ঘাসের ডগায়, ধানের পাতায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।

ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে ইপিজেডের কর্মীরা ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে দেখা যায়।

ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার সিগ্ধতার মাখামাখিতে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা।

এ সময়ে কুয়াশার কারণে এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। শেষ রাতে কাঁথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।

এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

উপজেলার গোবিন্দপুর গ্রামের নজরুল বলেন, কার্তিক মাসের শুরুর দিকে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি উপজেলাবাসী। তবে হাঁটতে খুব ভালো লাগছে, আজকের দিনে কুয়াশা বলে দেয় যে শীত আসছে।

উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন মো. ফিরোজ বলেন,যে পরিমাণ কুশায়া পড়ে গেছে, এতে হয়তো শীতের আগমন ঘটছে। কয়েকদিন আগে অনেক বৃষ্টি, তার পরেই গরম এরপর সকালে কুয়াশা। এ সব মিলিয়েই আমাদের এই বাংলাদেশর ছয় ঋতুর কিছুটা পরিবের্তন ঘটছে। সব যেন একটু আগে পিছে হচ্ছে।

ইজিবাইক চালক সুমন বলেন, কুয়াশা মানেই শীত আসার নমুনা। চলাচলে একটু বিঘ্ন ঘটছে তাতে কোনো সমস্যা নেই। সকালের স্নিগ্ধ আবহাওয়া ভালোই লাগছে।

ভোর বেলা হাটতে বের হওয়া সরকারি কর্মচারী ইউনুস বলেন, সেপ্টেম্বর মাস প্রাকৃতিক নিয়মেই কুয়াশা পড়ার কথা। তবে আস্তে আস্তে পড়ার কথা থাকলেও আজকে একটু কুয়াশা যেন বেশিই পড়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কয়েকদিনের ভারি বৃষ্টির পর এখন কিছুটা কুয়াশা পড়ছে। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে দিনাজপুরে তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১০

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১১

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১৩

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৪

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৫

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৬

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার

১৮

ঢাবিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

১৯

দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

২০
X