কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শিল্প মন্ত্রণালয় ব্যবসায়ীদের সমস্যা সমাধান না করলে ট্যাক্স দেব না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শিল্প মন্ত্রণালয় আমাদের ব্যবসায়ীদের সমস্যা সমাধান না করলে আমরা ট্যাক্স দেব না। বুধবার বিকেলে বিসিক শিল্প এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শামীম ওসমান বলেন, এত বড় বড় ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে তারপরও মাস্তানরা মাস্তানি করে কীভাবে। তিনি বলেন, ব্যবসায়ীরা নিশ্চিন্তে থাকেন। এখানে অনেক ব্যবসায়ী আছেন। যে যেই দল করুক, আমার আত্মীয়ই হোক না কেন, আপনারা কাউকে অন্যায় কাজে প্রশ্রয় দেবেন না। ঈদের পর র্যাব, পুলিশ, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে নিয়ে আসব।

শামীম ওসমান বলেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদেরও দোষ আছে। তারা অনেক সময় ঝামেলা এড়াতে মাস্তানদের সঙ্গে আপস করে ব্যবসা করেন। এতে ওইসব মাস্তানরা সুযোগ পেয়ে বসে।

তিনি বলেন, আজ পর্যন্ত আমি নারায়ণগঞ্জের কোথাও ফোন করে বলিনি অমুককে মাল দেন, এটা দেন, ওটা দেন। আমি আজ পর্যন্ত করিনি, করবও না। আমি মাঝে মধ্যে ফোন করি বিভিন্ন কারণে। বিভিন্ন কাজে আপনাদের কাছ থেকে সাহায্য নেই। আপনারা একটা অনুষ্ঠান করেন। শিল্প মন্ত্রণালয় আমাদের ব্যবসায়ীদের সমস্যা সমাধান না করলে আমরা ট্যাক্স দেব না। প্রয়োজনে শিল্পমন্ত্রীকেও নিয়ে আসব আমরা।

তিনি আরও বলেন, এ রাস্তাটার ব্যাপারে নাকি মামলা আছে। এলজিইডি মন্ত্রণালয় মনে হয় ফাইলটা সরিয়ে রেখেছিল। আমি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম ফাইলটা খুঁজে বের করতে। দ্রুতই এ কাজটি শুরু হবে। আমি এমনভাবে কাজ করতে চাই যেন মৃত্যুর পরও সবাই দোয়া করে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, পরিচালক শাহাদাত হোসেন ভূইয়া সাজনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১১

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১২

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৩

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৪

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৫

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৬

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৭

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৮

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৯

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

২০
X