ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

যশোরে চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতন

যশোর জেলার ম্যাপ।
যশোর জেলার ম্যাপ।

যশোরের ঝিকরগাছায় চুরি করার অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতিত ওই ছাত্রের নাম মীর ইসরাইল (১৪)। সে উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং সোনাকুড় গ্রামের মীর ইমামুল হোসেনের ছেলে।

ভিডিওতে দেখা যায়, গলায় গামছা দিয়ে ইসরাইলকে টেনেহিচড়ে চার পাঁচজন যুবক একটি বরই ক্ষেতে নিয়ে যায়। সেখানে উপর্যুপরি বাঁশের লাঠি দিয়ে তাকে মারতে থাকে। নির্যাতন থেকে বাঁচতে ছেলেটি বারবার আকুতি করলেও তারা থামেনি।

নির্যাতনের শিকার ওই ছেলের পিতা ইমামুল জানান, বুধবার (১৮ অক্টোবর) দুপুরে তার ছেলে দোকান থেকে ফিরে ইটভাটার মধ্য দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হা‌জিরবাগ গ্রা‌মের মৃত নুরুন্নবীর পুত্র আলম ও আবুল কালাম আজাদ ওর‌ফে আন‌ন্দের ছেলে সেতু তার ছেলের গতিরোধ করে। এ সময় মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে পাশের বরই ক্ষেতে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। অভিযুক্তরা অনেক ক্ষমতাধর হওয়ায় আমি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছি না। বর্তমানে আমার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হবে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, ‘বিষয়টি জানা নেই। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X