রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ফেনসিডিলসহ জনতার হাতে পুলিশ সদস্য আটক

আটক সাজ্জাদ হোসেন। ছবি : কালবেলা
আটক সাজ্জাদ হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়া সড়কে ফেনসিডিল বেচাকেনার করার সময় সাজ্জাদ হোসেন নামে রামগড় থানার এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৮ অক্টোবর) সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চিকনছড়া বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে বাগানবাজার ইউনিয়ন পরিষদে তাকে হস্তান্তর করা হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন (স্টাফ নং- ১৬৯৪) নাটোর জেলার বড়ই গ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে।

১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, ‘রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ সদস্যকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে পরিষদে হস্তান্তর করে স্থানীয়রা। পরে আমি পুলিশকে খবর দেই।’

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সে মঙ্গলবার রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নেই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি আমি কিছু জানি না।’

ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ১৪ অক্টোবর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিলসহ খাগড়াছড়ির রামগড় থানার পুলিশ সদস্য আশরাফুল হাসান তারভীরকে (২৬) তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১০

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১১

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৩

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৪

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৬

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৭

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৮

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৯

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

২০
X