কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

শৌচাগার থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক  

শৌচাগার থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক  

গাজীপুরের কালিয়াকৈরের চাপাইর এলাকায় শৌচাগার থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ জুন) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঝর্ণা আক্তার (১৯) উপজেলার চাপাইর পূর্বপাড়া গ্রামের সৌরভ আহমেদের স্ত্রী ও একই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনার পর থেকে ঝর্ণার স্বামী সৌরভ আহমেদ পলাতক।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বছরখানেক আগে সৌরভের সঙ্গে একই গ্রামের ঝর্ণা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে নানা সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। এরই ধারাবাহিকতায় পারিবারিক কলহের জেরে বুধবার তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর সৌরভ তার নিজ ঘরে ঘুমান। বিকেলের দিকে তিনি ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে এক পর্যায়ে শৌচাগারের ভেতর বাঁশের আড়ার সঙ্গে ঝর্ণাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঝুলন্ত অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। পরে বাড়ি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে সৌরভ পালিয়ে যান।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ঝর্ণার বাবার পরিবারকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঝর্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন (পিপিএম) বলেন, খবর পেয়ে সৌরভ আহমেদের বাড়ির শৌচাগার থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা, না আত্মহত্যা—সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনার পর থেকেই ঝর্ণার স্বামী পলাতক বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X