জাজিরা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

মাকে কুপিয়ে খুন করল ছেলে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়ায় মাকে বঁটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এ ঘটনায় ছেলে জাহিদ মাঝিকে (২৫) আটক করে নড়িয়া থানা পুলিশ। বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের হাজী জালালউদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সেলিম মাঝির বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মা নার্গিস বেগম (৪০) ঘড়িষার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং ঘড়িষার বাজারের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নড়িয়ার ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি। সেলিম মাঝির স্ত্রী হলো নার্গিস বেগম। তাদের তিন ছেলে। জাহিদ সকলের বড়।

জানা যায়, বুধবার বিকেলে বিয়ের দাওয়াত খেয়ে জাহিদের বাবা ও মা বাড়িতে আসে। পরে জাহিদের মাকে ও জাহিদকে বাড়িতে একা রেখে বাবা সেলিম মাঝি দোকানে চলে যায়। এরপর সন্ধ্যায় বাবা সেলিম মাঝি ও শাহিন মাঝি এসে ঘরের দরজা বন্ধ দেখে। পরে দরজা না খুলায় দরজাটি ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছিল নার্গিস বেগম। আর পাশেই পড়ে ছিল হাতের দুটি আঙুল। আর ছেলে জাহিদ বঁটি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। লোকজনের সাহায্য তাকে আটক করে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে এলাকার লোকজন ঘড়িষার বাজারে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নড়িয়া থানার ওসি এসে স্থানীদের হাত থেকে হত্যাকারী জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়।

নাড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। স্থানীয়দের মাধ্যমে আমরা আসামিকে আমাদের হেফাজতে এনেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X