মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

১৩ দিনেও নিখোঁজ জেলের সন্ধান মেলেনি, বাবার আহাজারি

নিখোঁজ জেলে মো. আবেদ। ছবি : সংগৃহীত
নিখোঁজ জেলে মো. আবেদ। ছবি : সংগৃহীত

শরীয়তপুর জেলার জাজিরায় কাচিকাটা নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নৌপুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন মনপুরা এক জেলে। এ ঘটনার পের থেকে ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই জেলে।

এদিকে নিখোঁজ জেলেকে খুঁজতে শরীয়তপুরের জাজিরায় থানা পুলিশ ও নৌপুলিশের নিকট যাওয়ার পরও সহযোগিতা পায়নি পরিবারের সদস্যরা। উল্টো হয়রানির শিকার হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) পর্যন্ত নিখোঁজ জেলের কোনো খবর পায়নি পরিবারের সদস্যরা। তবে শেষমেশ ছেলের মরদেহ পেতে আহাজারি করেছে তারা।

এর আগে, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৮টায় জাজিরা অঞ্চলের কাচিকাটা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় নৌপুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। শুক্রবার (২৪ অক্টোবর) পর্যন্ত গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই জেলে।

নিখোঁজ জেলে মো. আবেদ (২০) উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কুলাগাজী তালুক গ্রামের বাসিন্দা আবুল বাশার মাঝির ছেলে।

জানা গেছে, নিষেধাজ্ঞার মধ্যে গত ১৩ অক্টোবর মনপুরার পাঁচ বন্ধু মিলে শরিয়তপুর জেলার জাজিরায় কাচিকাটা নদীতে হায়ারে মাছ শিকারে যায় নিখোঁজ জেলে আবেদ। কাচিকাটা নদীর লালবয়া নামক স্থানে জাল ফেলে মাছ শিকার করছিল। এই সময় নদীতে নৌপুলিশের একটি টিম টহল দেওয়ার সময় তাদের ধাওয়া দেয়। পরে তার জাল ফেলে নৌকা চালিয়ে পালানোর সময় নৌপুলিশ ছড়া গুলি করে। এতে আবেদসহ পাঁচ জেলে নদীতে ঝাঁপ দেয়। পরে নদী থেকে নৌপুলিশ ৩ জেলেকে উদ্ধার করে। নদীতে ঝাঁপ দেওয়া আবেদ ও মনছুর নিখোঁজ হন। পরে ছড়া গুলিতে আহত অবস্থায় মনছুরকে জেলেরা উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু আবেদ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নিখোঁজ জেলের বাবা বাশার মাঝি জানান, নিখোঁজ ছেলের খবর পেয়ে শরীয়তপুরের জাজিরায় গিয়ে থানা পুলিশ ও নৌপুলিশের কাছে গিয়েছি। ছেলের খোঁজ পায়নি। ওল্টো হয়রানি হয়েছি। এমনকি নদীতে গিয়ে ছেলের খোঁজ করেছি। আজ পর্যন্ত ছেলের খোঁজ পায়নি বলে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা আহাজারি করতে থাকেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, নিখোঁজ জেলে আবেদের বাবা থানায় এসেছিল। ঘটনাটি জাজিরাতে, তাই জাজিরা থানায় যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে জাজিরা থানায় যোগাযোগ রয়েছে নিখোঁজ জেলের সন্ধান পেলে তারা জানাবে।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল বলেন, ঘটনাটি থানার আওতায় হলেও জাজিরা নৌপুলিশের নিয়ন্ত্রণে। নৌপুলিশের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে। তবে থানায় কোনো জিডি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X