কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু : নাসের রহমান

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন এম নাসের রহমান। ছবি : কালবেলা
কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন এম নাসের রহমান। ছবি : কালবেলা

আগামী ২৮ অক্টোবর থেকে চূড়ান্ত সরকার পতন আন্দোলন শুরু হবে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সাবেক এমপি এম নাসের রহমান।

রোববার (২২ অক্টোবর) বিকেলে কুলাউড়ায় উপজেলার বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৪ বছর পর আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন। দলে সদ্য যোগদানকারী আমাকে হাইকোর্ট দেখান। যারা দলের সভাপতির নির্দেশ অমান্য করবে তাদের দলে কোন স্থান হবে না। বিএনপি সভাপতি কেন্দ্রিক সংগঠন। দলের জেলা সভাপতির বিরুদ্ধে যারা কেন্দ্রে নালিশ করেন এরা বিএনপি করতে পারবে না।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি আশিফ মোশাররফের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহসভাপতি বকশী মিসবাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ফয়জুন করিম ময়ূন, সহসভাপিত কাইয়ুম মিয়া ও ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম শকু, কামাল উদ্দিন আহমদ জুনেদ, ড.সাইফুল আলম চৌধুরী, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী ও আজিজুর রহমান মনির প্রমুখ।

পরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলে ৪৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৭ ভোট পেয়ে শওকতুল ইসলাম শকু সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.সাইফুল আলম চৌধুরী ১৬ ভোট পান। সম্পাদক পদে আজিজুর রহমান মনির ও শামীম আহমদ চৌধুরী সমান ২৩ ভোট পান। পরে টসে শামীম আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১০

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৩

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৪

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৬

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২০
X