চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় জামাই নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রাণীচড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুড়িমুড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শাহিনুর আক্তার (২৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হাতুরাপাড়া গ্রামের আলাআমিন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইয়া থেকে ছেড়ে আসা নবাবপুরগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীতমুখী ট্রাক চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আলামিন ও শাহিনুর আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আল আমিনের পরিবার সূত্র জানায়, তিন বছর আগে আলআমিন নবাবপুর এলাকায় বিয়ে করেন। নারায়ণগঞ্জ থেকে তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে শনাক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১০

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১১

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১২

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৩

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৪

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৫

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৬

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৭

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৮

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৯

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

২০
X