বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মাদ্রাসা অধ্যক্ষের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

হাসপাতালে ভর্তি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। ছবি : কালবেলা
হাসপাতালে ভর্তি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জুন) সকালে থানায় মামলা দায়ের করা হয়।

আহত অধ্যক্ষের ছেলে আব্দুল হক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ছয়জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন।

এর আগে মঙ্গলবার (২০ জুন) রাত অনুমান সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহত আব্দুল মান্নান উপজেলার একই ইউনিয়নের জামুর গ্রামের মৃত ওলি মাহমুদের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ আব্দুল মান্নান জানান, মাদ্রাসার জলাশয় জোরপূর্বক দখলে নিতে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ মরিয়া হয়ে ওঠে। এজন্য একাধিকবার তাকে হুমকি-ধমকিও দেয় তারা। তাই বিষয়টি লিখিতভাবে জানাতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। পরে ইউএনওর পরামর্শে থানাতেও অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেনও ছিলেন। এসব কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন তারা। পথে টুনিপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটির গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা মাদ্রাসার সভাপতি দৌঁড়ে আত্মরক্ষা করেন। কিন্তু চারপাশ থেকে তাকে ঘিরে ধরে দুর্বৃত্তরা। এমনকি লোহার রড দিয়ে উপর্যুপরি পেটাতে থাকে। সেইসঙ্গে তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় তারা। কিছু সময় পর জ্ঞান ফিরে এলে চিৎকার করতে থাকি। পরে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হামলার ঘটনায় ১৫-২০ জন সশস্ত্র লোকজন অংশ নেয় বলে দাবি করেন ভুক্তভোগী মাওলানা আব্দুল মান্নান।

হাসপাতালের চিকিৎসক জানান, মাদ্রাসা অধ্যক্ষের দুটি হাত ও একটি পা ভেঙে গেছে। এ ছাড়া শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত হলেও তাকে দীর্ঘসময় চিকিৎসাধীন থাকতে হবে বলে জানান।

জানতে চাইলে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা মামলার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে মাদ্রাসা অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জমিয়াতুল মোদার্রেসীন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী বলেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এ হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য জোর দাবি করেন। অন্যথায় মাদ্রাসা শিক্ষক সমাজ বসে থাকবে না। আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X