দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের টাকা ফেরত চেয়ে ইউএনওর কাছে মাছচাষির অভিযোগ

রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে পুকুর খনন বাবদ এক মাছচাষির কাছ থেকে ইউএনওর কথিত পিএস রাকিবুল ইসলামের নামে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১০ অক্টোবর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাছচাষি মো. আবুল বাশার।

অভিযুক্ত রাকিবুল ইসলাম উপজেলার দেবীপুর গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে।

অভিযোগ সূত্রে জনা গেছে, উপজেলার বখতিয়ারপুর গ্রামে মাছচাষের জন্য পুরাতন পুকুর সংস্কারের অনুমতি চেয়ে গত ৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন সুরত আলী সরদার। সে সময় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন মো. সোহেল রানা।

পরে সেই অভিযোগের ভিত্তিতে মধ্য রাতে সেই পুকুর পাড়ে গিয়ে ইউএনওর নাম ভাঙিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে রাকিবুল। তার দাবিকৃত অর্থ দিতে না চাইলে পুকুর খননের কাজে ব্যবহৃত (এস্কেভেটর) গাড়ি ভেঙে দেওয়া হবে বলে পুকুর সংস্কারে বাধা দিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করে রাকিবুল ইসলাম। পরে ভয় পেয়ে ওই রাতেই ভুক্তভোগীর ছোট ভাই রাকিবুলকে ১ লাখ টাকা দিয়ে দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও সোহেল রানার নাম করে এর আগেও উপজেলার মাছচাষিদের কাছে অর্থ দাবি করতেন অভিযুক্ত রাকিবুল এবং অর্থের বিনিময়ে নানা সুবিধা দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছে মোটা অঙ্কের অর্থের লেনদেন করতেন তিনি।

নাম প্রাকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মাছচাষ করার জন্য পুকুর খনন ও সংস্কারের অনুমতি চেয়ে যে কোনো আবেদন ইউএনও অফিসে জমা দিলে সেখানেই কথিত রাকিব ছুটে গিয়ে চাঁদা দাবি করতেন। অনেকেই সে সময় ভয়ে মুখ খোলেননি কিন্তু ইউএনও সোহেল রানা চলে যাবার পরে রাকিবের অপকর্মের বিষয়ে অনেকেই এখন অভিযোগ করেছে।

এর আগে ইউএনওর কথিত পিএস রাকিবুল ইসলামের বিরুদ্ধে মুঠোফোনে ঘুষ দাবির একটি অডিও ভাইরাল হয় ও এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

অভিযুক্ত রাকিবুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। আমি কোনো ঘুষ গ্রহণ করিনি।

জানতে চাইলে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১০

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১১

অবশেষে মাঠে নামলেন নেইমার

১২

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৩

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৪

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৫

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৬

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৭

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৮

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১৯

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

২০
X