হরিণাকুন্ডু ( ঝিনাইদহ ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম

ঝিনাইদহ জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ঝিনাইদহ জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

হরিণাকুন্ডুতে পাওনা টাকা চাওয়ার জেরে খোকন আলী (৩০) নামের এক ব্যক্তি কুপিয়ে জখম করেছে দেনাদর। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার জোড়াদাহ বাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন ক্যানেলের ওপর এ ঘটনা ঘটে।

আহত খোকন আলী উপজেলার জোড়াদাহ কালীতলা এলাকার আইয়ুব হোসেনের ছেলে। এ ঘটনায় আহতের পিতা আইয়ুব হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

আইয়ুব হোসেন জানান, জোড়াদাহ গ্রামের খোন্দকার পাড়ার আসাদ খোন্দকারের ছেলে সনি খোন্দকার খোকন আলীর নিকট থেকে ব্যবসায়ীক প্রয়োজনে ১ লাখ ৩০ হাজার টাকা ধার নেন। খোকন আলী সনির নিকট পাওনা টাকা চাইলে নানা টালবাহানা শুরু করেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে খোকন সনির নিকট পাওনা টাকা চাইতে গেলে সনি জোড়াদাহ বাজারের ক্যানেল পাড়া এলাকার জনৈক এক ব্যক্তির নিকট থেকে টাকা নিয়ে তাকে দেওয়ার কথা বলে মোটরসাইকেলযোগে তাকে কৌশলে ক্যানেলের ধারে নিয়ে যান। তারপর মোটরসাইকেল থেকে নেমেই সনি তার প্যান্টের পকেটে থাকা ধারাল চাকু বের করে অতর্কিত খোকনের ওপর হামলা চালায়। এতে খোকনের মাথা, গলা ও বুকে গুরুতর জখম হয়। এ সময় খোকনের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার বিষয়ে জানতে সনি খোন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১০

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১১

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১২

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৩

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৫

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৭

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৮

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৯

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

২০
X