বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

রংপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রংপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রংপুরের পীরগাছায় হঠাৎ চোরের উৎপাত বেড়ে যাওয়ায় মানুষজন রাত জেগে তাদের বাড়িঘর ও মালামাল পাহারা দিচ্ছেন। গত এক সপ্তাহে প্রায় দিনই উপজেলার কোথাও না কোথাও বাড়ির মালামাল, সেচপাম্প, সোলার প্যানেল, ব্যাটারি, নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে থানা পুলিশে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। পবিত্রঝাড় গ্রামের ভুক্তভোগী গোলাম মোস্তফা জানান, এক মাস আগে রাতের আঁধারে তার নির্মাণাধীন বহুতল বাড়ির কলাপসিবল দরজার তালা ভেঙে একটি ইলেকট্রিক সেচপাম্প চুরি হয়। পরে নির্মাণাধীন ওই বাড়িতে পুনরায় একটি সেচপাম্প স্থাপন করে দরজায় নতুন তালা লাগিয়ে দেন তিনি। গত মঙ্গলবার রাতে সেই দরজার তালা ভেঙে পুনরায় তার বাড়িতে চুরি সংঘঠিত হয়।

এ সময় চোরের দল ইলেকট্রিক সেচপাম্পসহ নির্মাণ কাজে ব্যবহৃত অর্ধ লক্ষাধিক টাকার লোহার রড চুরি করে নিয়ে যায়। এই ব্যাপারে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত চোরদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন চুরির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, গত এক সপ্তাহে সুখানপুকুর জামে মসজিদ, হাজী আফতাব উদ্দিন জামে মসজিদ, বায়তুল্যাহ আমান জামে মসজিদ, তেলীপাড়া জামে মসজিদ, সুখানপুকুর হাজী হাফেজ উল্যাহ জামে মসজিদসহ কমপক্ষে ৬-৭টি মসজিদের সোলার ও সাউন্ড সিস্টেমের ব্যাটারি এবং পবিত্রঝাড় গ্রামের আলহাজ নওয়াব আলীর লক্ষাধিক টাকা মূল্যের সেচপাম্পের ২টি ইলেকট্রিক মোটর চুরি হয়েছে। চুরি ঠেকাতে এলাকাবাসী রাত জেগে তাদের বাড়িঘর ও মালামাল পাহারা দিচ্ছেন।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, থানা এলাকায় চুরিসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। ইতিপূর্বে একাধিক চোরকে ধরে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি এসব চুরির ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X