মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এক বাসা থেকেই বিএনপির ৬৫ নেতা আটক

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় অবিস্থত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকারের বাসা থেকে ৬৫ জন বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়। সালাউদ্দিন সরকার ২০১৮ সালে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে টঙ্গী কলেজ গেটের বিপরীতে সালাউদ্দিন সরকারের বাসা ঘেরাও করে পুলিশ। ৬টার দিকে পুলিশ বিএনপি নেতাদের আটক করে কয়েকটি গাড়িতে করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়।

সালাউদ্দিন সরকার কালবেলাকে জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে আমার বাসায় প্রস্তুতি সভা চলছিল। পুলিশ এসে কমপক্ষে ৬০ থেকে ৬৫ জন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকে আটক করে নিয়ে যায়। আটকদের মধ্যে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত আলী, সাবেক কাউন্সিলর আলেক মিয়াসহ টঙ্গী বিএনপির কমপক্ষে ৩০ জন বড় নেতা রয়েছেন।

টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায়, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। গণমাধ্যম কর্মীদের থানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে থানায় ৪৭ জন আটক আছে বলে গোপন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X