ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার নেতৃত্বে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ

ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় হামলা ও ভাঙচুর চালানো বসতবাড়ি। ছবি : কালবেলা
ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় হামলা ও ভাঙচুর চালানো বসতবাড়ি। ছবি : কালবেলা

ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক ওরফে সাজুর শহরের ডাক্তারপট্টি এলাকায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সৈয়দ হাদিসুর রহমান মিলনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

সাবেক ছাত্রদল নেতা সাজুর পরিবারের স্বজনদের অভিযোগ, শহরের ডাক্তারপট্টি এলাকার আলী হায়দার মিয়ার কাছ থেকে ৩ শতাংশ জমি কেনেন তারা। ওই জমিতে তাদের বসতভিটা। ওই জমিটি কিনতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান একাধিকবার এনামুল হকের কাছে প্রস্তাব দেন। কিন্তু তারা জমিটি বিক্রি করতে রাজি না হওয়ায় বেশ কয়েকবার জমিটি দখলের চেষ্টা করেন সৈয়দ হাদিসুর রহমান। বিষয়টি টের পেয়ে গত ১৯ অক্টোবর আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা আনা হয়। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে আজ দুপুরে হাদিসুর লোকজন নিয়ে বসতঘরে হামলা করেন। এ সময় বসতঘরের অধিকাংশ জিনিসপত্র ভেঙে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুর দেড়টার দিকে লাঠিসোঁটা ও রড নিয়ে ২০-২৫ জনের একদল যুবক এনামুল হকের বসতঘরে ঢুকে ভাঙচুর করে। বসবাস এর স্থানে একটি সীমানা প্রাচীর ভেঙে ফেলে। ওই যুবকদের তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় প্রতিবেশী মাহমুদ বলেন, হাদিসুর কয়েক দিন আগে তার শাশুড়ির জমি দখল করেন। এর আগে এক মুক্তিযোদ্ধার জমি দখল করেছেন। এভাবে একের পর এক জমি দখল করে যাচ্ছেন। তবু তাকে কেউ কিছু বলছে না। এ ব্যাপারে ঝালকাঠির সংসদ সদস্য আমির হোসেন আমুর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে সৈয়দ হাদিসুর রহমান মিলন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন বসতঘর ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। তার ক্রয় করা জমিতে সাবেক ছাত্রদল নেতা এনামুল হক সাজু ও তার পরিবার অবৈধভাবে বসবাস করছে।

ছাত্রদল নেতা এনামুল হক বলেন, ‘আমরা ডাক্তারপট্টির বসতঘরে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছি। আলী হায়দার মিয়ার কাছ থেকে ৩ শতাংশ জমি কিনে ভোগদখলে আছি। সৈয়দ হাদিসুর ওই জমি আমাদের কাছ থেকে কেনার প্রস্তাব দিয়েছিলেন। আমরা বিক্রি না করায় ভুয়া কাগজপত্র বানিয়ে আমাদের বসতঘরে ভাঙচুর করেছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

এখনো ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হামলা-ভাঙচুরের পর পুলিশ উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছে। ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X