পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০১:২৮ এএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে আ.লীগের হরতাল বিরোধী মিছিল

পটুয়াখালীতে আ.লীগের হরতাল বিরোধী মিছিল। ছবি : কালবেলা
পটুয়াখালীতে আ.লীগের হরতাল বিরোধী মিছিল। ছবি : কালবেলা

রোববার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতাল বিরোধী মিছিল করেছে পটুয়াখালী আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকা ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি মন্নান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান খান, পটুয়াখালী জেলা শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি অ্যাড. জাহাঙ্গির হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর এস এম ফারুক, যুবলীগের দপ্তর সম্পাদক আতিকুজ্জামান নোমান, যুবলীগ নেতা মঈনখাঁন চানু, কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্নাসহ আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবাদ মিছিল থেকে রোববারের হরতাল প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান ও বিএনপির জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X