রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা আর নেই

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা। ছবি : সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা। ছবি : সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার (৭৬) মারা গেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। জিনাতুন নেসা তালুকদারের ছেলে মাহমুদ হাসান সজল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তিনি হৃৎপিণ্ড ও ফুসফুসের জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার মৃত্যুকালে দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

তিনি সপ্তম ও নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারে তিনি ১৯৯৬ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা এবং পরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত হন। তিনি নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা এবং বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখায় নেতৃত্ব দেওয়াসহ বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। এ ছাড়া রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদারের মরদেহ ঢাকায় থেকে নিয়ে আসার পর জানাজা শেষে রাজশাহীর হেতেমখাঁ গোরস্তানে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

১০

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

১১

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১২

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৪

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৫

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৬

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৭

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৮

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৯

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X