বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষকে ওএসডি

অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। পুরোনো ছবি
অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। পুরোনো ছবি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব সামিয়া ইয়াসমিন।

প্রজ্ঞাপনে অধ্যক্ষ শাহজাহান আলী আগামী ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, গত বছরের ১৪ জুন শিক্ষক পরিষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটি নিয়ে বিরোধের জেরে তার সমর্থনে ভাটা পড়েছে, অনুমান করে স্টাফ কাউন্সিলরের সম্পাদক গণিতের প্রফেসর মো. মাহতাবসহ অন্যদের সামনেই নারী শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেন অধ্যক্ষ শাহজাহান আলী। এরপর ২৫ জুলাই সরকারি আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আলোচনাসভার শেষে সন্ধ্যার পর একপর্যায়ে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদাকে নিয়ে কথা উঠলে এমন কুরুচিপূর্ণ ও অশোভন কথা বলেন প্রফেসর শাহজাহান আলী। পরে এ ঘটনা নিয়ে অধ্যক্ষ জোহরা ওয়াহিদা অভিযোগ করেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তে দোষী প্রমাণিত হওয়ার কারণেই অধ্যক্ষ শাহজাহান আলীকে ওএসডি করা হতে পারে।

এ ব্যাপারে অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ‘ওএসডি’র ব্যাপারে চিঠি হাতে পেয়েছি। তবে কী কারণে ওএসডি তা বলতে পারছি না।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

১০

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১১

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

১২

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১৩

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১৪

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১৫

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৬

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৭

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৮

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৯

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

২০
X