চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:৫১ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

যমুনায় ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ছবি : কালবেলা
জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ছবি : কালবেলা

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে মা ইলিশ ধরায় পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের মো. আব্দুল হালিম (৪০), একই গ্রামের মো. এনামুল ইসলাম (২৫), রঞ্জু বেপারি (২৫), মো. আব্দুর রহিম (২৫) ও মো. শুকুর আলী (২২)।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চৌহালী নৌপুলিশ, চৌহালী থানা-পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১১

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১২

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৪

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৬

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৭

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৮

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৯

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

২০
X