চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতা, সমালোচনা

বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই এ নিয়ে সমালোচনা চলছে। রোববার (২৯ অক্টোবর) মধ্যরাতে একদল তরুণ ১০ থেকে ১৫টি গাড়ি নিয়ে এ প্রতিযোগিতায় মেতে ওঠেন।

জানা গেছে, টানেলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দ্রুতগতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

নিয়ম মেনে গাড়ি চলাচল, টানেলের ভেতরে ছবি না তোলা ও ওভারটেক না করাসহ ১৪টি নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

তবে এই নিয়ম ভঙ্গ করে টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছে অনেকেই। তারা এ ধরনের ঘটনা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, শুরুতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া আছে। কিন্তু গতির সীমা অনেকেই মানছেন না। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। টানেলের ভেতরে নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। চালুর প্রথম দিনেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনা ঘটল। এ ঘটনার পরে টানেলে নিরাপত্তাকর্মী বাড়ানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X