আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু টানেলের সড়কে উল্টে গেল মাইক্রোবাস

উল্টে যাওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা
উল্টে যাওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলের সড়কে একটি মাইক্রোবাস উল্টে চালকসহ ৮ যাত্রী আহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নৌবাহিনীর সদস্য কাজী মাহবুব রনি, ফরহাদ (২৮), গাড়ির চালক রোবেল (৪০), আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মুন্না ও কানসি।

আহতরা সবাই চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা বঙ্গবন্ধু টানেল দেখতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. উপমা বলেন, আহতদের দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধু টানেল সড়কের বৈরাগ চায়না ইকোনমিক জোনের পাশে ভোর পাঁচটার দিকে একটি মাইক্রোবাস উল্টে গেলে যাত্রীরা আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। গাড়িটি উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X