পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড় জেলা ম্যাপ। গ্রাফ্রিক্স : কালবেলা
পঞ্চগড় জেলা ম্যাপ। গ্রাফ্রিক্স : কালবেলা

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের মেইন পিলার ৪৪৮ সংলগ্ন মহানন্দা নদীর ভারতীয় অংশে একটি চা বাগানের পাশে এই ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে এখনো মরদেহ পড়ে আছে বলে জানিয়েছে বিজিবি।

নিহত আইনুল হকের বাড়ি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে। আইনুল হক পেশায় একজন গরু ব্যবসায়ী।

বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে বাংলাদেশ ভারত সীমান্তের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৭৬ ব্যাটালিয়নের ফাসিঁ দেওয়া ক্যাম্পের একটি টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলে আইনুল নিহত হন।

এ ঘটনায় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১০

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১১

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১২

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১৩

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৪

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৬

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৭

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৮

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৯

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

২০
X