কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
কুড়িগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। এর আগে মঙ্গলবার ভোরে নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, জেলায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে রাজারহাট বিএনপির ২ জন কর্মী, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ বিএনপির ৫ জন নেতাকর্মী এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে ২ জন ও উলিপুরে ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪ জন জামায়াত নেতাকর্মীসহ মোট ৯জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মো. আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমানসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলাম বলেন, কুড়িগ্রাম অত্যন্ত শান্তিপ্রিয় জেলা। এখানে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করছি। এখানে নাশকতার কোনো স্থান নেই। নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করছি।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১০

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১১

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১২

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৫

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৬

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৭

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৮

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

২০
X