মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের বিরুদ্ধে জামায়াত বিএনপির নৈরাজ্যের খেলা শেষ’

শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাশেক রহমান। ছবি : কালবেলা
শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাশেক রহমান। ছবি : কালবেলা

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে জামায়াত-বিএনপির নৈরাজ্যের খেলা শেষ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে আওয়ামী লীগের ব্যাপক গণজোয়ার শুরু হয়েছে। জামায়াত-বিএনপির বিরুদ্ধে খেলা শুরু হয়ে গেছে। খেলা শেষও হবে। মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে জামায়াত-বিএনপির খেলা শেষ করে দেবে।

আজ বুধবার (১ নভেম্বর) রংপুরের মিঠাপুকুরে দেশ বিরোধী জামায়াত-বিএনপির হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মহাসড়কের আন্ডার পাসে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফছার মিয়া। বক্তব্য রাখেন- যুগ্ম আহ্বায়ক শাহ্ আনোয়ার সাদাত লেমন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ্ রফিকুল ইসলাম তুহিন, কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন মিয়া, ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ আব্দুল্লাহ, মহিলা নেত্রী রেহানা বেগম, মৎস্যজীবী লীগের আহ্বায়ক ওয়াদুদ মিয়া প্রমুখ।

রাশেক রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যখন ব্যাপক উন্নয়ন হচ্ছে, মানুষ আরামে দিন কাটাচ্ছে তখন পাকিস্তানপ্রেমী শাবকদের গা জ্বালা করছে। কিন্তু তারা কিছুতেই আওয়ামী লীগকে বাধাগ্রস্থ করতে পারবে না। গত ২৮ অক্টোবর জামায়াত-বিএনপির সমাবেশে তারা পুলিশ পিটিয়ে হত্যা, সাংবাদিকদের মেরে আহত করেছে। তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশে পরিণত করতে চেয়েছিল। কিন্তু পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে শেখ হাসিনার সরকার গঠন হবে ইনশাআল্লাহ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১০

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১১

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১২

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৩

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৪

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৫

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৬

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৭

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৮

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৯

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

২০
X