আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু টানেল দেখতে উপচেপড়া ভিড়, দর্শনার্থীদের উচ্ছ্বাস

বঙ্গবন্ধু টানেল এলাকায় দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু টানেল এলাকায় দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে শুক্রবার (৩ নভেম্বর) দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। টানেলের দুই প্রান্তে দর্শনার্থীরা বাস, মাইক্রোবাসে করে এসে প্রবেশের জন্য লাইন ধরেন। যাদের ব্যক্তিগত গাড়ি নেই এমন লোকজনও পরিবার নিয়ে এসেছেন। টানেলের দুই প্রান্তে যাত্রীবাহী বাসে উঠার জন্য তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবু সবার চোখে-মুখে ছিল উচ্ছ্বাস-আনন্দ।

এদিকে দর্শনার্থীদের গাড়ির চাপ টোলপ্লাজার কর্মীদেরও ব্যস্ততা বাড়িয়েছে। গাড়ির চাপ সামলাতে নিরাপত্তায় নিয়োজিত কর্মীদেরও হিমশিম খেতে দেখা গেছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে টানেলের আনোয়ারা চাতরী প্রান্তে সরেজমিন দেখা যায়, চাতরী চৌমুহনী বাজার থেকে টানেল সংযোগ সড়কে মানুষের ঢল নেমেছে। টানেল দেখতে চট্টগ্রাম-কক্সবাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ছোট-বড় গাড়িতে করে পরিবার-পরিজন নিয়ে আসছেন বেশিরভাগ মানুষ। টানেল দিয়ে তারা পাড়ি দিচ্ছেন পতেঙ্গা প্রান্তে। সড়কের পাশে অনেকে অস্থায়ী দোকান বসিয়ে করছেন বেচাবিক্রি।

চকরিয়া থেকে পরিবার নিয়ে আসা নাঈমুল ইসলাম বলেন, ‘টানেলের কথা পত্রিকা ও টিভিতে দেখেছি। আজ সরাসরি দেখলাম। অবাক হওয়ার মতো ব্যাপার।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ের শিক্ষার্থী আবু বকর বলেন, ‘যা দেখলাম ভাষায় প্রকাশ করার মতো নয়। তিন মিনিটে পতেঙ্গা যাব এটা আমাদের কল্পনার বাইরে ছিল। বাংলাদেশে এমন যোগাযোগ ব্যবস্থা দেখব কখনো কল্পনাও করিনি।’

এদিকে টানেল দেখতে আসা দর্শনার্থীরা সমুদ্রসৈকতেও ভিড় করছেন। সৈকতের আশপাশের হোটেল, মোটেলগুলো ভিড় বাড়ছে।

পতেঙ্গা থেকে পারকি সমুদ্রে আসা মো. সেলিম উদ্দিন বলেন, ‘দূরত্বের কারণে কখনো আসা হয়নি আনোয়ারা বা পারকি সমুদ্রসৈকতে। আজ তিন মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হয়ে সৈকতে চলে আসলাম।’

টানেলের প্রবেশ মুখে ভোজন বাড়ি রেস্তোরাঁর মালিক ইয়াছিন হিরো বলেন, ‘টানেল উদ্বোধনের পর বেচা-বিক্রি বেড়েছে। তবে উদ্বোধনের পর আজ প্রথম ছুটির দিন হওয়ায় দর্শনার্থী বেশি তাই বেচা বিক্রিও বেশি।’

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘টানেলের ভেতরের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীর। আনোয়ারা প্রান্তের প্রবেশ মুখে দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও ট্রাপিক মোতায়েন করা হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১০

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১২

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৩

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৪

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৫

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৬

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৭

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৮

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৯

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২০
X