বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুরোনো রূপে আশুলিয়া, কাজে ফিরেছেন শ্রমিকরা

দলে দলে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে শ্রমিকদের। ছবি : কালবেলা
দলে দলে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে শ্রমিকদের। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সাত দিনের আন্দোলন শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাক শ্রমিকরা। রোববার (৫ নভেম্বর) সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া, নরসিংহপুরসহ শিল্পাঞ্চল ঘুরে দলে দলে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে শ্রমিকদের।

এ সময় একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, গত ৭ দিন শ্রমিকরা কারখায় প্রবেশের পর কার্ড পাঞ্চ করে বের হয়ে যেত। কিন্তু আজ শ্রমিকরা বের হয়নি। শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ আশুলিয়ার কোথাও কোনো শ্রমিক আন্দোলন করেনি।

আশুলিয়ার শিমুলতলা এলাকার একটি কারখানার উৎপাদন কর্মকর্তা বলেন, আমাদের কারখানায় কোনো ঝামেলা নেই। শ্রমিকরা যথাসময়ে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি কালবেলাকে বলেন, আশুলিয়া ও সাভারে সকাল থেকে সব কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজ করছেন।

এ ছাড়া সব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিতে দেখা গেছে র‌্যাবের একটি টিমকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১০

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১১

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১২

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৩

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৪

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৫

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৬

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৭

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৮

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৯

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

২০
X