সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রিডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ছবি : কালবেলা

আশুলিয়ার কবিরপুরে অবস্থিত ১৩২/৩৩ কেভি বৈদ্যুতিক গ্রিড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাপাসিটর ব্যাংকের একতলা ভবনের ভেতরের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। টানা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ইনচার্জ সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া দেখা দিলে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে অবহিত করি। পরে ভেতরে গিয়ে দেখা যায়, ক্যাপাসিটর কক্ষের একটি রি-এক্টরে আগুন ধরেছে।

তিনি আরও বলেন, চারটি রি-এক্টরের মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পর চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে গ্রিড উপকেন্দ্রটি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১০

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১১

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১৩

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১৪

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৫

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৭

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৮

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৯

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

২০
X