সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নেওয়া যুবদল কর্মীকে পুলিশে দিল ইউপি চেয়ারম্যান

‘প্রেস’ ভেস্ট পরা নয়নের পাশে সোনাগাজী যুবদল কর্মী মোশারফ হোসেন।
‘প্রেস’ ভেস্ট পরা নয়নের পাশে সোনাগাজী যুবদল কর্মী মোশারফ হোসেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে ‘প্রেস’ লেখা ভেস্ট পরা মহানগর যুবদলের সদস্য রবিউল ইসলাম নয়নের পাশে একাধিক ছবিতে দেখা যায় সোনাগাজীর যুবদল কর্মী মোশারফ হোসেনকে। ঢাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে এলাকায় এসে ‍আত্মগোপন করেন তিনি।

রোববার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। এলাকাবাসীর সহায়তায় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল তাকে সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ঢাকায় বিএনপির হরতাল চলাকালে সাংবাদিকের পোশাক পরে পিকেটিং ও গাড়িতে অগ্নিসংযোগকারী যুবদল নেতা নয়নের সঙ্গে তাকে দেখা গেছে। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে আমরা ছবি ও ভিডিও দেখে তাকে শনাক্ত করার পর পুলিশে সোপর্দ করেছি। মোশারফ হোসেন চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারি গ্রামের শফিউল্লাহ মিয়ার ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম জানান, মোশারফকে আটকের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যাসহ ৮টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জিজ্ঞাসাবাদের পর সে ঢাকাতে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১০

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১১

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১২

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৩

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৪

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৫

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

১৬

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

১৭

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

১৯

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X