বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শিশু মৃত্যুর ঘটনায় পুকুরপাড়ে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শিশু মৃত্যুর ঘটনায় পুকুরপাড়ে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

ফরিদপুরের নগরকান্দায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- আবু বক্কর (৫) ও নাহিদা আক্তার (৪)। তাদের মধ্যে আবু বক্কর আলগাদিয়া গ্রামের মো. জাফর শেখের ছেলে ও নাহিদা আক্তার শফিকুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আলগাদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন জানান, বেলা ১১টার দিকে শিশু আবু বক্কর ও নাহিদা একসাথে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ওই দুই শিশুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। বাড়ির আশপাশে তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে সন্ধান করেন। একপর্যায় পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জাফর শেখ বিয়ের ১২ বছর পর সন্তানের বাবা হন। একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার পাগলের মতো হয়ে গেছেন। একসঙ্গে দুটি শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো গ্রামের আকাশ বাতাস।

চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X