সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে ৮ রোহিঙ্গা আটক

সীতাকুণ্ডে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা আটক। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা আটক। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গাকে আটক করেছে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ি। আটককৃতরা কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে জানান তারা। রোববার (১২ নভেম্বর) সকাল ১০টায় কুমিরা ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. সোহেল, মোহাম্মদ রিয়াজ, মো. আক্তার হোসেন, মো. জুবায়ের, মো. ওমর ফারুক, মো. জুনায়েদ, মো. হেলাল উদ্দিন ও মো. সাদ্দাম হোসেন । তারা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৪৭ ও ৪৮ নম্বর ক্লাস্টারের বাসিন্দা।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত রোহিঙ্গারা আটক হওয়ার ভয়ে যানবাহনে না গিয়ে ভাসানচর থেকে নদীতে সাঁতার কেটে সন্দ্বীপ উপকূল উঠেন। সেখান থেকে হেঁটে গুপ্তছড়া ঘাটে যান। পরে সেখান থেকে জাহাজে করে সীতাকুণ্ড আসার উদ্দেশ্যে টিকিট কেটে যাত্রীবাহী জাহাজ এমভি আইভি রহমানে ওঠেন তারা। কিন্তু তাদের গতিবিধি সন্দেহ হলে সন্দ্বীপের এক যুবক জাতীয় জরুরি সেবা কেন্দ্রের ৯৯৯ কল করেন। পরে জাহাজটি নদীর কিনারায় আসলে নৌপুলিশ তাদের আটক করে। পরে তাদের পুনরায় বিকেল ৪টার দিকে ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন কালবেলাকে বলেন, আট রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে আসার তথ্য পেয়ে সন্দ্বীপ থেকে আসা যাত্রীবাহী জাহাজে অভিযান চালানো হয়। পরে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পুনরায় তাদের ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জ্বিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১২

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৩

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৫

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৬

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৭

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৮

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৯

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

২০
X